সংসদে মাইক বিকলের ঘটনায় প্রকৌশলী আনোয়ারকে তাৎক্ষণিক বদলি

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন মাইক বিকলের ঘটনায় দায়ী গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে সরকার। তার জায়গায় ই/এম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারিকে বদলি করা হয়েছে।
আজ (১ এপ্রিল) বুধবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ওই দুই কর্মকর্তাক আগামিকাল বৃহস্পতিবারের মধ্যে যথাসময়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল রোববার থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবে।
জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৭, ঢাকায় কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনকে বিভাগ-১২ এ বদলি করা হয়েছে। এ ছাড়া গণপূর্ত ই/এম বিভাগ-১২ এর নির্বাহী প্রকৌশলী রিসালাত বারিকে সরিয়ে বিভাগ-৭ এর দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ করেই কনফারেন্স ইউনিট সর্ম্পূণ অচল হয়ে পড়ে। আসনে বসা স্পিকার বিকল্প একটি মাইক হাতে নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে জানালেন মাইক কাজ করছে না। ঘটনার পর পরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশ্রাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) আনোয়ার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী সামসুল ইসলাম সংসদ ভবন রক্ষণাবেক্ষণ, সাউন্ড সিস্টেম কেনা এবং বৈদ্যুতিক ব্যবস্থা বিষয়ক সব কাজের দায়িত্বে আছেন। এর আগেও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক নির্বাহী প্রকৌশলী হিসেবে ২০১৮ সালে সংসদ ভবনের দায়িত্বে ছিলেন। তখনও অধিবেশন চলাকালীন সংসদ ভবন ৪৫ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো।
সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়।
বেলা ১১টার পর অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। এ সময় স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন।
এরপর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। বিরতির সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
মুলতবি শেষে দুপুর পৌনে একটার দিকে আবার অধিবেশন শুরু হয় এবং সভা পরিচালনার দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে অধিবেশন শুরু করতে গেলে সংসদের মূল সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। মাইকে কথা বলার চেষ্টা করলেও শব্দ ঠিকভাবে শোনা যাচ্ছিল না। পরে তিনি হ্যান্ডমাইক ব্যবহার করে বক্তব্য দেন।
সংসদ ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতির কারণে সাউন্ড সিস্টেম বিকল হওয়ার এই ঘটনা নিয়ে ১২ মার্চ সিটিজেন জার্নালে পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।