শিরোনাম

প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি, পদ ৩২৫

সিটিজেন ডেস্ক
প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি, পদ ৩২৫
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটোপিয়া গ্রুপ। প্রযুক্তি খাতে সেবাভিত্তিক এই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন পদে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ (সেলস)

পদসংখ্যা: ৩০০

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: ১৫,০০০ টাকা (শিক্ষানবিশকাল), ২০,৫০০ টাকা (স্থায়ীকরণের পর)।

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

পদের নাম: গ্রাফিক ডিজাইনার

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। এছাড়া অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা, টাইপোগ্রাফি ও কালার থিওরি সম্পর্কে ভালো ধারণা এবং শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে।

বেতন: ২০,৫০০-২৫,০০০ টাকা (অভিজ্ঞতা ও কর্মক্ষমতার উপর ভিত্তি করে)

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।

পদের নাম: ভিডিও এডিটর

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস বা ক্যাপকাটে দক্ষতা থাকতে হবে। শর্ট ফর্ম কনটেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬

পদের নাম: গুগল অ্যাডস এক্সপার্ট ও এসইও স্পেশালিস্ট

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিজিটাল মার্কেটিং এবং এসইও বা গুগল অ্যাডসে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে নতুনরা আবেদন করতে পারবেন।

বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬

পদের নাম: ইন্টারন্যাশনাল সেলস কমিউনিকেটর

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে। সর্বনিম্ন টাইপিং গতি প্রতি মিনিটে ৪০ শব্দ থাকতে হবে। এছাড়াশক্তিশালী যোগাযোগ ও আলোচনার দক্ষতা ছাড়াও কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা।

পদের নাম: সেলস অ্যাসোসিয়েট

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। নতুন স্নাতকেরাও আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষ

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে আবেদন বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

/জেএইচ/