অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগ
সরকারি লোগো। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-৪। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডে ৬ ক্যাটাগরির পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। পদগুলোতে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা

চাকরির ধরন: ফুলটাইম (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

১. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৪

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৪

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে।

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

যোগ্যতা:এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা https://tax4.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

/এবি/