শিরোনাম

সোনালী ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সোনালী ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর
সোনালী ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে ‘চিফ সিকিউরিটি অফিসার (সিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: চিফ সিকিউরিটি অফিসার

পদমর্যাদা: ডেপুটি জেনারেল ম্যানেজার

বয়সসীমা: ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫২ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)।

বেতন-ভাতা: মাসিক ২ লাখ ৫০ হাজার টাকা।

যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এবি/