৪৭তম বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা

৪৭তম বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা
সিটিজেন ডেস্ক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সাধারণ ক্যাডার প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
এতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে সাধারণ ক্যাডারের ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পিএসসির কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
প্রার্থীদের মৌখিক পরীক্ষার বোর্ডে অনলাইন ফরমের (বিপিএসসি ফরম-১) সঙ্গে শিক্ষাজীবনের সব সনদ ও নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি এসএসসি থেকে অনার্স অথবা মাস্টার্স পর্যন্ত সব সনদের মূল কপি অবশ্যই বোর্ডে প্রদর্শন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সব মূল বা সাময়িক সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র বা অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। ডাকযোগে কোনো পত্র পাঠানো হবে না।
মৌখিক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র নেওয়া যাবে না। নিলে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
প্রার্থীদের কোনো ধরনের তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করেছে পিএসি।