শিরোনাম

‘নেগেটিভ ভিসা’ তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার শ্রীলঙ্কার

‘নেগেটিভ ভিসা’ তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

সব ধরনের ‘নেগেটিভ ভিসা’ তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত জটিলতা কমানো এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

বৈঠকে মোহসিন নকভি পাকিস্তানি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতার বিষয়টি তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তানকে সব ‘নেগেটিভ’ তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দেন।

এ সিদ্ধান্তে পাকিস্তানি ভ্রমণকারী ও ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এ সময় প্রবাসী পাকিস্তানিদের বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হুসেইন এবং শ্রীলঙ্কায় পাকিস্তানের হাইকমিশনার মেজর জেনারেল (অব.) ফাহিমুল আজিজও উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও ঘোষণা দেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী খুব শিগগিরই পাকিস্তান সফর করবেন, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

মোহসিন নকভি পাকিস্তান-শ্রীলঙ্কা সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

সূত্র: সামা টিভি

/জেএইচ/