এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান: পিটিআই
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৮: ০৬

ইমরান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে অমানবিক নির্যাতনের মুখে পড়ে তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। বুধবার (১৩ মে) ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন দলটির মহাসচিব সালমান আকরাম রাজা।।
সালমান আকরাম বলেন, দীর্ঘ এক হাজার দিন ধরে কারারুদ্ধ ইমরান খানকে তার মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তিনি বর্তমানে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। পিটিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে ইমরান খানের ওপর চালানো নির্যাতনের কারণেই তার স্বাস্থ্যের এ চরম অবনতি হয়েছে।
ইমরান খানের আইনজীবী ও আদালতের অ্যামিকাস কিউরি সালমান সাফদারের সুপ্রিম কোর্টে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, কারাবন্দি অবস্থায় ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামক জটিল চোখের সমস্যায় আক্রান্ত হয়েছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের মতো কার্ডিওভাসকুলার ঝুঁকির সাথে সম্পর্কিত এ রোগের কারণে ২৮ এপ্রিল পিআইএমএস হাসপাতালে তাকে চতুর্থবারের মতো ইনজেকশন দেওয়া হয়।
সালমান আকরাম অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাথে আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি পিটিআই প্রতিষ্ঠাতার বোনেরাও তার সাথে দেখা করার অনুমতি পাচ্ছেন না। বুশরা বিবির বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, দেশের সব আইনি পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বিচারকদের বদলির মাধ্যমে বিচার বিভাগকে চাপে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন। সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে সালমান আকরাম জানান, বর্তমান পরিস্থিতিতে পিটিআই এখন জনগণের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: জিও নিউজ

/এমএকে/

কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ