সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

সিটিজেন ডেস্ক

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে শুক্রবার (২২ মে) ভোরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সানার তথ্যমতে, ইয়ারমুক অববাহিকার পশ্চিম প্রান্তে অবস্থিত মারিয়া এবং আবদিন গ্রামের মধ্যবর্তী আবাদি জমি ও বনাঞ্চল লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের সামরিক কার্যক্রম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ওই অঞ্চলে প্রায় প্রতিদিনই তল্লাশি অভিযান, নতুন চেকপোস্ট স্থাপন এবং শিশু ও রাখালসহ সাধারণ বেসামরিক নাগরিকদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর, ইসরায়েল ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বিলুপ্ত ঘোষণা করে এবং সীমান্ত বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সিরিয়ার বর্তমান নতুন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক হুমকি না দিলেও, আসাদের পতনের পর থেকেই সিরিয়ার অভ্যন্তরে নিয়মিত বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্যবস্তু করার পাশাপাশি সাধারণ বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি ঘটছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ফ্লোটিলার শত শত অধিকারকর্মীকে ফেরত পাঠালো ইসরায়েল