শিরোনাম

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৮০

সিটিজেন ডেস্ক
 ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৮০
গাজা সিটিতে একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের দিকে তাকিয়ে আছএক ফিলিস্তিনি শিশু, ২০২৫ সালের ১৩ এপ্রিল। ছবি: কাতার নিউজ এজেন্সি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্য অনুযায়ী পরিস্থিতি এখনও থমথমে, যেখানে গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন হাসপাতালে আরও ৯ জনের মরদেহ এবং ৪৩ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। প্রতিবেদনে আরও উদ্বেগজনক একটি চিত্র উঠে এসেছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। তথাকথিত সেই যুদ্ধবিরতির পর থেকেই নতুন করে আরও ৯৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৩ জন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/