সৌদির বিমানবন্দরে আবারো হামলার দাবি হুথিদের, ফ্লাইট স্থগিত

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনর বিদ্রোহী গোষ্ঠী হুথি। হামলায় একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে বলেও দাবি করেছে তারা।
যদিও এই দাবির পক্ষে গোষ্ঠীটি কোনো প্রমাণ দেয়নি। সৌদি আরবও এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তবে এ বিষয়ে অবগত তিনজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার টার্মিনালে পার্ক করা অবস্থায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে আগুন লেগে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষ বা অন্য কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা।
তাদের ধারণা, আগুন লাগার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না। তবে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয় নিশ্চিত করতে পারেননি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীদের মোতায়েন করা হয়েছে। একটি ভিডিও যাচাই করে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এ ঘটনার পর বিমানবন্দরগামী ফ্লাইটগুলো বাতিল এবং যাত্রীদের দ্রুত বিমানবন্দর খালি করার নির্দেশ দেওয়া হয়।
লুফথানসা এবং এয়ার ইন্ডিয়া রিয়াদগামী ফ্লাইট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে। বিমান চলাচল বিশ্লেষণকারী সংস্থা সিরিয়ামের তথ্য অনুসারে, বৃহস্পতিবার বিমানবন্দরটি থেকে প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়। সৌদি আরবের সব বিমানবন্দরে শুক্রবার আরও ৩১টি ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগেও সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালিয়েছিল হুথিরা। এসব হামলায় ৩ জন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সৌদি আরবে হামলা আরও তীব্র করেছে হুথিরা। দেশটির আকাশপথ বন্ধ করার অংশ হিসেবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কর্মীদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে, যেগুলোকে তারা লক্ষ্যবস্তু করবে।
সম্প্রতি ইয়েমেনে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে। এতে সৌদি আরব ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে। এজন্য রিয়াদকে লক্ষ্যবস্তু করছে তারা।
সৌদি আরব জানিয়েছে, হুথিদের কাছ থেকে ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য ইয়েমেনের জাতিসংঘ-স্বীকৃত সরকারের একটি অভিযানকে তারা সমর্থন করছে।
গত এক মাসে হুথিরা ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎগতিতে অগ্রসর হয়েছে। বুধবার দলটি তাইজ শহরের দিকে এগিয়ে গেছে। এটি কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির খুব কাছে। পাশাপাশি তারা দেশটির দক্ষিণ-পশ্চিমেও অগ্রসর হয়েছে বলে মনে হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, মিডল ইস্ট আই

হুথিদের বিরুদ্ধে যুদ্ধবিমান ব্যবহারের দাবি নাকচ পাকিস্তানের