হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা
হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা। ছবি: আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) ব্রিটিশ সামুদ্রিক সংস্থা এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে প্রণালিটি সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর আগে এ পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির এক-পঞ্চমাংশ সরবরাহ হতো। বর্তমানে একদিকে তেহরান বাণিজ্যিক জাহাজে বাধা দিচ্ছে এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়া জাহাজে গুলি চালাচ্ছে। অন্যদিকে তেহরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখতে ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানিয়েছে, প্রথম হামলার শিকার হওয়া জাহাজে ছোট একটি অগ্নিকাণ্ড ও ব্ল্যাকআউট হয়েছিল, তবে ক্রুরা দ্রুতই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা পরিবেশের ওপরও কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। প্রণালি থেকে বেরিয়ে জাহাজটি পরে পুনরায় যাত্রা শুরু করেছে। যদিও এর উৎস বা গন্তব্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর মাত্র কয়েক ঘণ্টা পর ইউকেএমটিও জানিয়েছে, ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/