শিরোনাম

এবার ওমানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এবার ওমানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় ওমান কোনো রকম বাধা সৃষ্টি করলে দেশটির ওপর সামরিক হামলা চালানো হবে। জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সোমবার (১৭ আগস্ট)। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওমান যদি বাধা দেয়, আমরা তাদের ওপর বোমা হামলা চালাবো।’

পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা এ সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির পণ্যের প্রায় এক-চতুর্থাংশ পরিবাহিত হয়। ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরান কৌশলগত এ পথটি কার্যত অবরুদ্ধ করে ফেলে। সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তেহরান। তবে চুক্তি হলেও এখনই প্রণালিটি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, পুরো বিষয়টি এখনও কিছু অতিরিক্ত শর্তের ওপর ঝুলে আছে।

অন্যদিকে, এ আলোচনা বা কূটনৈতিক তৎপরতাকে কোনো তোয়াক্কাই করছেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করে আসছেন, প্রণালিটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটা ধরে রাখব।’ শুক্রবার (১৪ আগস্ট) তিনি রসিকতা করে বলেন, খুব শিগগিরই এই কৌশলগত জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে।

সূত্র: ইউরো নিউজ

/এমএকে/