আল-আকসা মসজিদের খতিব গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আল-আকসা মসজিদের খতিব গ্রেপ্তার
আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী

পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমাকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। জুমার খুতবা প্রদান ও নামাজ পরিচালনা শেষ করার পরপরই তাকে আটক করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেম গভর্নরেট মিডিয়ার বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনীর সদস্যরা এবং পরে নিয়ে যায়।

এদিকে শেখ খালেদকে গ্রেপ্তারের ঘটনার ঠিক পরেই অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে একটি সামরিক চেকপোস্টে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে দুই সেনার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছে ইসরায়েলি চিকিৎসাসূত্র।

সূত্র: আল জাজিরা

/এমএকে/