পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

সিজেডএন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক, ইউরোপীয় কূটনীতিক ও ফ্রান্সের এক মেয়রের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের তাইবেহ গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেলজিয়াম। এর আগের দিন পশ্চিম তীরে জলপাই সংগ্রহের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এক মার্কিন ফটোসাংবাদিক।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভো জানিয়েছেন, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিনিদের জন্য নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা ছিলেন। হামলায় বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রিভো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলি কর্তৃপক্ষের। ফিলিস্তিনিদের পাশাপাশি কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
জলপাই সংগ্রহের সময় হামলা
ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ওলনোয়ে-আইমেরিসের মেয়র বের্নার্ড বোদু রয়টার্সকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তিনি তাইবেহ গ্রামের কাছে জলপাই সংগ্রহের কাজে অংশ নিয়েছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী তার ওপর হামলা চালায়।
বোদু বলেন, হামলাকারীরা তাকে মাটিতে ফেলে দেয়।
ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি হামলাকারীদের ইসরায়েলি দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করেন। তবে তার বক্তব্য, সফরের আগে কূটনীতিকদের ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা উচিত ছিল। এতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হতো।
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখও এ হামলার নিন্দা জানিয়েছেন। তার মতে, ফিলিস্তিনিদের প্রতিদিন যে সহিংসতার মুখোমুখি হতে হয়, এ ঘটনা তারই একটি উদাহরণ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তারা বিভিন্ন সময়ে বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, এসব হামলা একটি ছোট গোষ্ঠীর কাজ। তবে ফিলিস্তিনিরা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এ বক্তব্যের সঙ্গে একমত নয়।
আগের দিন আক্রান্ত মার্কিন সাংবাদিক
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। এসব হামলার শিকার হচ্ছেন সাংবাদিক, অধিকারকর্মী ও বিদেশি পর্যবেক্ষকেরাও।
শুক্রবার জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় কয়েক ডজন মুখোশধারী বসতি স্থাপনকারী। ওই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আহত হন মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন। তিনি দ্য ওয়াশিংটন পোস্ট-এর ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রিভো বলেন, জলপাই সংগ্রহ, সাংবাদিকতা কিংবা কূটনৈতিক দায়িত্ব পালনের কারণে কাউকে হামলার ঝুঁকিতে পড়তে হওয়া উচিত নয়। তিনি আরও জানান, পশ্চিম তীর ও গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি এসব সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে বেলজিয়াম।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাসিজ ওয়েভিওরও হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, পোলিশ কর্মকর্তাসহ কূটনীতিকদের বহনকারী একটি গাড়িবহর আক্রান্ত হয়েছে। তবে পোলিশ কূটনীতিকেরা অক্ষত রয়েছেন।
তার ভাষায়, কূটনৈতিক প্রতিনিধিদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তদন্ত শুরু, গ্রেপ্তার নেই
হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। এ কারণে হামলার তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার বিষয়টি আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে এসেছে।
সূত্র: রয়টার্স