হজ ব্যবস্থাপনার প্রস্তুতি, ৭৮ দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌদির বৈঠক

সিজেডএন ডেস্ক

আগামী হজ মৌসুমকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। হজের সার্বিক কর্মপরিকল্পনা পর্যবেক্ষণ এবং কাজের সময়সীমা সঠিকভাবে সমন্বয় করতে বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে কর্তৃপক্ষ।
বৈঠকগুলোতে হজের প্রাথমিক প্রস্তুতি, অনুমোদিত সময়সূচি অনুযায়ী কাজের অগ্রগতি, বিভিন্ন প্যাকেজের কার্যপ্রণালী এবং অনুমোদিত পরিষেবা প্রদানকারীদের সঙ্গে দ্রুত চুক্তি সম্পাদন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হজযাত্রীদের আবাসন, পরিবহন, মানসম্মত খাবার সরবরাহ, ভিড় ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নিয়মকানুন ও দিকনির্দেশনামূলক কর্মসূচির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
কাজের প্রতিটি পর্যায়ে সুস্পষ্ট দায়িত্ব নির্ধারণ ও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে প্রতিটি দেশের সঙ্গে সমন্বয় রাখতে চায় সৌদি আরব। মূলত মাঠপর্যায়ের যেকোনো সংকট বা প্রতিবন্ধকতা শনাক্ত করে দ্রুত সমাধানের লক্ষ্যেই মন্ত্রণালয়ের এ আগাম তৎপরতা।
এর আগে মে মাসে বিভিন্ন দেশের হজ কার্যালয়গুলোর কাছে প্রস্তুতিমূলক নথিপত্র ও প্রাথমিক কার্যসূচি হস্তান্তরের মধ্য দিয়ে এ মৌসুমের প্রস্তুতিপর্ব শুরু হয়। এরপর গত হজের একটি বিস্তারিত মূল্যায়ন শেষেই নতুন কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। সৌদি ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর সঙ্গে সংগতি রেখে হজযাত্রীদের পথচলা সহজ, সুসংগঠিত ও দুশ্চিন্তামুক্ত করতেই এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
সূত্র: আরব নিউজ

হজ ফ্লাইট পরিচালনায় সৌদির সহযোগিতা চান বিমানমন্ত্রী