হামাসের শীর্ষ সামরিক নেতার জানাজায় হাজারও ফিলিস্তিনি
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ১০

গাজা শহরে ইসরায়েলের এক ভয়াবহ বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সর্বাধিনায়ক ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র হাজাম কাসেম এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবারের (১৫ মে) হামলায় আল-হাদ্দাদের সঙ্গে তার স্ত্রী ও কন্যাসহ আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে।
এ অভিযান প্রসঙ্গে ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির এক বিবৃতিতে বলেন, ২০২৩ সালের হামলায় অংশ নেওয়া প্রত্যেককে সামরিক বাহিনী জবাবদিহিতার আওতায় আনবে এবং তাদের সবাইকে না পাওয়া পর্যন্ত এ অভিযান থামবে না।
ফিলিস্তিনি চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন ও একটি গাড়ি লক্ষ্য করে চালানো ওই ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন। আল-হাদ্দাদ, তার স্ত্রী ও মেয়ের জানাজা
য় ফিলিস্তিনি অংশ নেন। তারা মরদেহগুলো রাস্তা দিয়ে বহন করে নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন।
গাজা-ভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহেদ ফেরওয়ানা এ হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, আল-হাদ্দাদের মৃত্যু হামাসের মাঠ পর্যায়ের কমান্ডের ওপর বড় ধরনের কার্যনির্বাহী প্রভাব ফেলতে পারে। তবে তিনি এ বিমান হামলার সময়কাল নিয়ে ইঙ্গিত করে বলেন, এর পেছনে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ যুক্ত থাকতে পারে। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্ভাব্য নেসেট (পার্লামেন্ট) ভেঙে দেওয়ার আগে এবং আসন্ন সংসদীয় নির্বাচনে নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন।
সূত্র: সিনহুয়া

/এমএকে/

হামাসের শীর্ষ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের