ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২০

ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণে হতাহত ২০
সিজেডএন ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন হতাহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে নে’ওত মরদেখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম।
ইসরায়েলি পুলিশ সূত্রে জানা গেছে, কিবুতজ মানারা ও কিবুতজ ইয়িফতাখের মধ্যবর্তী এলাকায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সংঘাতের সময় পড়ে থাকা কোনো পুরোনো অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। এমডিএ জানিয়েছে, আহতদের মধ্যে আটজনের অবস্থা মাঝারি থেকে গুরুতর। ঘটনার পরপরই কিরিয়াত শমোনা পুলিশ স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলেন এবং কড়া নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস ও ধরণ শনাক্তে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে।
আল-জাজিরার খবর অনুযায়ী, ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার পূর্বনির্ধারিত একটি রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।
সূত্র: আল জাজিরা

বিশ্ব থেকে কেন ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল