জাতিসংঘ কার্যকারিতা হারিয়েছে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

সিজেডএন ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে সংস্থাটির কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নিজের বক্তব্যে জাতিসংঘকে সরাসরি একটি অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন এ ডানপন্থী নেতা।
তার মতে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা রক্ষা কিংবা মানুষের অধিকার নিশ্চিত করার মূল দায়িত্ব ছিল জাতিসংঘের। কিন্তু সে কাজ থেকে সংস্থাটি পুরোপুরি দূরে সরে গেছে। উল্টো এটি এখন কিছু আমলা আর বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ, সহিংসতা ও অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে, তখন জাতিসংঘ কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন মিলেই। মানবাধিকার রক্ষার বুলি আওড়ালেও বিশ্বসংস্থাটি প্রকৃত সত্য এড়িয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও দাবি করেন তিনি।
ভাষণের শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়েও কথা বলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এত বড় একটি আঞ্চলিক ইস্যুতে জাতিসংঘ চোখ বন্ধ করে রয়েছে এবং নিজেদের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে এ ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার জোরালো তাগিদ দিয়েছেন তিনি।

হংকংয়ে চলে যাওয়া সেই এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ এখন চীনের হাতে