বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
এ ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকল বাহিনী আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সও দেখা যায়। দ্রুত উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।
জানা গেছে, মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম প্রধান ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) এই নেতা জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণায় অংশ নিতে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন। অজিত পাওয়ারের সাথে ওই বিমানে চালকসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের জেনারেল জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানের ৫ যাত্রীরই মৃত্যু হয়েছে।
৬৬ বছর বয়সী এই ব্যক্তি প্রবীণ রাজনীতিবিদ এবং এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।
সংসদের বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে থাকা শরদ পাওয়ার এবং সুলে শিগগিরই পুনেতে যাবেন বলে জানা গেছে।
এদিকে, বিমান দুর্ঘটনার বিবরণ শেয়ার করে বারামতী বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্তান টাইমসকে বলেন, ভিটি এসএসকে বিমানটি অবতরণের চেষ্টা করছিল, এ সময় বিমানটি রানওয়ের পাশ থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
তিনি বলেন, বিমানটি ছিল একটি লিয়ারজেট ৪৫, যা মুম্বাই থেকে ভাড়া করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি