পতাকা মিছিলের আগেই আটক অভিজিৎ দীপকে

পতাকা মিছিলের আগেই আটক অভিজিৎ দীপকে
সিজেডএন ডেস্ক

দিল্লিতে ‘লেহরা দো তেরঙ্গা’ র্যালিতে যোগ দিতে যাওয়ার ঠিক কয়েক মুহূর্ত আগে নিজের বাড়ি থেকেই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার (১৬ অক্টোবর) এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পুলিশি হেফাজতে গেলেন ৩১ বছর বয়সী নেতা।
এর আগে মুম্বাই থেকে দিল্লিতে নামার পরপরই বিমানবন্দর থেকে অভিজিৎকে আটক করেছিল পুলিশ। ভোটার তালিকা সংশোধন নিয়ে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি ।
দলীয় দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের প্রতিবাদেই আজকের এ পতাকা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার পরদিন, ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে সেখানে ঢুকে পড়েন তারা। পরে পুলিশ তাদের আটক করে।
শুক্রবার মিছিলে যোগ দেওয়ার ঠিক আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। তাকে মিছিলটি না করার অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ দেয়।
বিএনএস-এর ১৬৩ ধারায় জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের কেন্দ্রস্থল কনট প্লেস এলাকায় আগেই ১৪৪ ধারা জারি রয়েছে। নতুন দিল্লি পৌরসভা (এনডিএমসি) এ পতাকা মিছিলের কোনো অনুমতি দেয়নি। তাই নির্দেশ অমান্য করে মিছিল বের করলে তা আইনের সরাসরি লঙ্ঘন বলে গণ্য হবে।
সূত্র: এনডিটিভি

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা বলয়