বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা বলয়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা বলয়
বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার দিল্লি পুলিশের

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং আটক নেতাদের মুক্তির দাবিতে তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি।

তরুণদের পতাকা মিছিল ও বিক্ষোভ ঠেকাতে শুক্রবার (১৬ অক্টোবর) শহরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। দিল্লির গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত স্থানগুলোতে হাজার হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, সিজেপির দুই শীর্ষ নেতাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানান দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে সেন্ট্রাল পার্কসহ আশপাশের এলাকা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং প্রধান সড়কগুলোতে ভারী ধাতব ব্যারিকেড বসিয়েছে প্রশাসন।

এমন কঠোর অবস্থানের মুখেও পিছু না হটার ঘোষণা দিয়েছেন অভিজিৎ দীপকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা ভীত নই এবং প্রয়োজনে জেল খাটতেও প্রস্তুত।

ভোট জালিয়াতির অভিযোগ তুলে চলতি মাসজুড়ে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। তবে নির্বাচন কমিশনের দাবি, দ্বৈত, মৃত ও ভুয়া ভোটারদের নাম বাদ দিতেই এ সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৩০ লাখেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে।

দীপকে বলেন, বর্তমান ক্ষমতাসীনরা বিরোধী দলে থাকার সময় বছরের পর বছর ধরে রাজপথে আন্দোলন ও বিক্ষোভ করেছে। যদি সেই সময় বর্তমান মতো দমন-পীড়ন, ভীতি প্রদর্শন ও পুলিশি ক্র্যাকডাউন চালানো হতো, তবে আজ যারা ক্ষমতায় বসে আছেন, তাদের অনেকেই হয়তো সেখানে পৌঁছাতে পারতেন না।

সূত্র: এনডিটিভি

/এমএকে/