শিরোনাম

বিধানসভায় আস্থাভোটে জয় পেয়েছেন বিজয়

সিটিজেন ডেস্ক
বিধানসভায় আস্থাভোটে জয় পেয়েছেন বিজয়
থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত

৫ দিনের নাটকীয়তা শেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়। এবার তামিলনাডু বিধানসভার বিধায়কদের আস্থা ভোটে জয়ী হয়েছেন তিনি। ফলে তার সামনে সরকার গঠনের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই।

বুধবার (১৪ মে) তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোট হয়। সেখানে বিজয়ের পক্ষে ভোট দিয়েছেন ১৪৪ জন বিধায়ক।

এর আগে গত ১০ মে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজয়। গত ৪ মে রাজ্যটির ২৩৪টি আসনের ভোট গণনা শুরু হয়। বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। তবে বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) ১০৮ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি তারা। ফলে অন্যান্য দলের সমর্থনের প্রয়োজন ছিল তার।

কংগ্রেসসহ আরও কয়েকটি দল তাকে সমর্থন দেওয়ার কথা বললেও এ ধরনের পরিস্থিতিতে বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিয়ে থাকেন রাজ্যপাল। সেই অনুযায়ীই বুধবার বিধানসভায় আস্থা ভোট হয়। ভোট গ্রহণের পর দেখা যায় বিজয়ের পক্ষে প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি ভোট পড়েছে। তবে ভোটাভুটির আগেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) ৫৯ জন বিধায়ক।

আস্থা ভোটে বিপক্ষে ভোট দিয়েছেন ২২জন বিধায়ক। বিজয়ের ১০৮ জন বিধায়ক ছাড়াও কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও বামসহ একাধিক দল তাদের সমর্থন করে।

সূত্র: বিবিসি বাংলা

/জেএইচ/