আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
সিজেডএন ডেস্ক

দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে আবারও বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তরুণদের দাবির মুখে খুব শিগগিরই সেখানে সিজন-২ নামে দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার (১২ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ বার্তা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের আগ্রহের কথা উল্লেখ করে অভিজিৎ জানান, ইনস্টাগ্রামে অনেকেই জানতে চেয়েছেন যন্তর মন্তরের পরবর্তী আন্দোলন কবে শুরু হবে। তাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুতই মাঠের এই লড়াই শুরু হতে যাচ্ছে। তবে নতুন কর্মসূচির মূল কারণ কিংবা ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের কাছে তাদের দাবির বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
বর্তমানে ভারতের বিভিন্ন অঞ্চলে তরুণদের রাজপথের আন্দোলনগুলোতে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে সিজেপি। সম্প্রতি উত্তরপ্রদেশের হামিরপুরে একটি স্কুলের ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১০০ অভিভাবক জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে মিছিল করেন। গত এক দশক ধরে অবহেলিত এ সড়কটির দিকে সরকারের আগেই নজর দেওয়া উচিত ছিল উল্লেখ করে শিক্ষার্থীদের সেই আন্দোলনে পূর্ণ সমর্থন জানান অভিজিৎ।
একই সঙ্গে দলের বৈঠকের ক্ষেত্রে সরকারি বাধার অভিযোগ তুলেছেন সিজেপি প্রধান। তার দাবি, দেশের তরুণ প্রজন্মকে ভয় পেয়ে ক্ষমতাসীন বিজেপি নানাভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। এমনকি দলের বৈঠকের জন্য কোনো জায়গা ভাড়া পেতেও দেওয়া হচ্ছে না। বহু চেষ্টার পর একটি হল পাওয়া গেলেও বৈঠকের দিন সকালেই এর মালিককে ওপর মহল থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন থামেনি: সিজেপি