সন্ত্রাসবাদে মদদ দিলে হামলা, প্রতিবেশি দেশগুলোকে ভারতের হুঁশিয়ারি

সিজেডএন ডেস্ক

প্রতিবেশী কোনো দেশ যদি সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করে, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত একচুলও ছাড় দেবে না। সন্ত্রাস দমনে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে নয়াদিল্লি পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রবিবার (২৭ সেপ্টেম্বর) এনডিটিভি ডিফেন্স সামিটে অংশ নিয়ে এ হুঁশিয়ারি তিনি। তিনি বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ। কিন্তু তাদের এই নমনীয়তাকে কেউ যেন ভুলবশত দুর্বলতা বলে মনে না করে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ চায় না। আমরা অন্য দেশের ভূখণ্ড দখল করতে চাই না, কাউকে হুমকিও দিতে চাই না। তবে নীরব থাকা আর দুর্বলতার মধ্যে পার্থক্য আছে।’
রাজনাথ সিং আরও বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করব না। যতদিন আমাদের কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দেবে, ততদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য আমরা প্রস্তুত থাকব- এ কথা তাদের এবং বিশ্ববাসীকে জানাতে চাই।’
প্রতিবেশী দেশ বলতে তিনি পাকিস্তানকে বুঝিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী নেটওয়ার্ককে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘ দিন ধরেই পাকিস্তান বা সে দেশের মাটিতে গড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে দিল্লি। তবে পাকিস্তান বরাবরের মতো এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ভারতের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাহেলগামে পাকিস্তানভিত্তিক জঙ্গিদের চালানো হামলায় এক নেপালি নাগরিকসহ মোট ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনার পরই পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর, রাওয়ালাকোট, চাকসওয়ারি, ভীম্বর, নীলম উপত্যকা, ঝিলাম এবং চাকওয়ালের বেশ কিছু অঞ্চলকে সেই সময় টার্গেট করা হয়েছিল বলে জানানো হয়।
রাজনাথ সিং বলেন, ‘ভারত সংলাপে বিশ্বাস করে। কিন্তু কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেখানেই সংলাপের অবসান হবে। ভারত সহযোগিতা চায়, তবে জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।’
উল্লেখ্য, এনডিটিভি আয়োজিত এ ডিফেন্স সামিটে ভারতের সামরিক সক্ষমতা, প্রস্তুতি এবং প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নিয়ে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা খাতের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।
সূত্র: এনডিটিভি

ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নিহত ৫৬