অভিজিতের পর এবার আটক নেহা বোরাও

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অভিজিতের পর এবার আটক নেহা বোরাও
অভিজিৎ দীপকের পর আটক হয়েছেন নেহা বোরাও

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। সেন্ট্রাল পার্কে পতাকা মিছিলের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে আটক করেছে দিল্লি পুলিশ। এর পরই নেহা বোরাকেও নিজেদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানায়, ছাত্রনেত্রী নেহা বোরা হাতে জাতীয় পতাকা নিয়ে মান্দি হাউজ সার্কেল এলাকা থেকে সমর্থকদের সঙ্গে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে এগোচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই পুলিশ তাদের গতিরোধ করে তাকে হেফাজতে নেয়।

ককরোচ পার্টির দুই সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদেই এ পতাকা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এর আগে ১৩ অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়াতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে রিমান্ডে নেওয়া হয়।

সিজেপির অভিযোগ, নরেন্দ্র মোদি সরকারকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট কারচুপির আশ্রয় নিয়েছেন। চক্রান্তের অংশ হিসেবে সারা দেশে কোটি কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রায় ৭০ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু নির্বাচন শেষ হওয়া মাত্রই আবার তা ফিরিয়ে আনা হয়।

সূত্র: দ্য হিন্দু

/এমএকে/