ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

সিটিজেন ডেস্ক

২০০৯ সালের নাগরিকত্ব আইন সংশোধন করেছে ভারত। এর আওতায় এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের কোনো নাগরিক যদি ভারতের নাগরিকত্ব পেতে চান, তাহলে তাকে নিজ দেশের পাসপোর্টের অবস্থা জানাতে হবে। এছাড়াও এই সংক্রান্ত একটি ঘোষণাপত্র (ডিক্লারেশন) জমা দিতে হবে।
নাগরিকত্ব আইনে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করে ইতোমধ্যেই এ মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানের কাছে নিজের দেশের কোনো বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।
গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর যদি বৈধ পাসপোর্ট থাকে, তবে তাকে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ ও স্থান এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ জমা দিতে হবে। নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে লিখিত আকারে জানাতে হবে যে, তারা বৈধ অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিয়ে দেবেন।
২০০৯ সালের বিধি সংশোধন করে তাতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এতে বলা হয়েছে, সংযোজনটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। এই ১সি তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, ২০১৯ সালে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) জারি করে কেন্দ্রীয় সরকার। ওই সংশোধিত আইনটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতের নাগরিকত্ব প্রদানের পথ প্রশস্ত করে।
সূত্র: এনডিটিভি

গঙ্গার পানিবণ্টন চুক্তির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক