শিরোনাম

পরাজয়ের পর বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা

সিটিজেন ডেস্ক
পরাজয়ের পর বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পারিজত হয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। বিরোধী বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টায় কালীঘাটের বাসভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা। একইসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

দীর্ঘ ১৫ বছর শাসনের পর বিপুল ব্যবধানে হেরেছে তৃণমূল। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছেন মমতা।

শুধু তাই নয়, রাজ্যজুড়ে ঘাঁটি হিসেবে পরিচিত আসনেও হেরেছে তৃণমূল। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে বিজেপি।

এদিকে সোমবার বিকালে গণনাকেন্দ্রে গিয়ে আক্রান্ত হন বিদায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান মমতা। বেশ কয়েক ঘণ্টা পর বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমাকে মেরেছে। আমি প্রার্থী, অথচ আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা দানবিক পার্টি। ১০০টা সিট চুরি করেছে।’

/জেএইচ/