সিইসি জ্ঞানেশ কুমারকে আড়াল করার চেষ্টা করছে সরকার: রাহুল গান্ধী

সিজেডএন ডেস্ক

ভারতের সাধারণ জনগণ একদিকে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য দিকে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেসের শীর্ষনেতা রাহুল গান্ধী।
সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ তোলেন তিনি। রাহুল গান্ধী জানান, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুপুর ৩টার মধ্যেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রিট আবেদন দাখিল করা হচ্ছে।
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজধানী। সাধারণ মানুষ ও বিরোধীদের উদ্যোগে শুরু হয়েছে ‘চলো দিল্লি’ এবং ‘মার্চ ফর ডেমোক্রেসি’র মতো বিশাল গণআন্দোলন। কিন্তু আন্দোলন থামাতে পুরো দিল্লিকে একপ্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে রাহুল প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণকে এভাবে আটকে রাখার যৌক্তিকতা কোথায়?
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার সব শক্তি প্রয়োগ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আড়াল ও রক্ষা করার চেষ্টা করছে। কংগ্রেসের এ নেতা বলেন, ‘সরকার মারাত্মক ভুল করছে, কারণ প্রধান নির্বাচন কমিশনারকে যত বেশি সুরক্ষা দেওয়া হবে, মূল নিয়ন্ত্রণকারীর সন্ধান তত সহজ হবে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস

যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করলো দিল্লি পুলিশ, নতুন ৩ স্থান নির্ধারণ