আলোচনায় বসতে রাজি সরকার, আন্দোলনকারীদের প্রত্যাখ্যান

সিজেডএন ডেস্ক

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন এক নতুন মোড়ে মোড় নিয়েছে। সংকট কাটাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা তা ফিরিয়ে দিয়েছেন। তাদের একটাই দাবি কোনো মন্ত্রীর বাসভবন বা অফিসে গিয়ে নয়, আলোচনা হতে হবে যন্তর মন্তর কিংবা যেকোনো নিরপেক্ষ স্থানে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীরা সম্প্রতি সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করার পর আন্দোলন আরও তীব্র হয়। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বিক্ষোভকারীদের সঙ্গে যেকোনো সময় সব বিষয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। এ লক্ষ্যে ইতোমধ্যে চারটি প্রস্তাবও পাঠানো হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও আলোচনায় যোগ দেবেন বলে জানানো হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের ঘোষণা দেন। তবে আন্দোলনকারীরা মন্ত্রীদের কার্যালয় বা বাসভবনে বৈঠকে বসতে রাজি হননি। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, গণদরবার যন্তর মন্তরেই বসা উচিত। নিরাপত্তার কোনো সমস্যা থাকলে কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনা হতে পারে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা বা ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে সরকারের কাছ থেকে আইনি নিশ্চয়তাও চান তারা।বর্তমানে দিল্লির সীমা ছাড়িয়ে বিহার, গোয়া, মুম্বাই ও রাজস্থানসহ দেশের বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছে।

অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ দীপকে