অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ দীপকে

অসুস্থ হয়ে পড়েছেন অভিজিৎ দীপকে
সিজেডএন ডেস্ক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ কথা নিশ্চিত করেছেন। তবে সাময়িক এ অসুস্থতার জন্য রাজপথ থেকে একটু দূরে থাকলেও, চিকিৎসা ও অল্প বিশ্রাম নিয়েই সন্ধ্যার মধ্যে দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে অভিজিৎ জানান, গত কয়েক দিন ধরেই তিনি তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ খেয়ে কর্মসূচি চালিয়ে গেলেও শরীর আর সায় দিচ্ছে না। এ কারণে আন্দোলনকারীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি জানান, কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়াটা এখন জরুরি। তবে শারীরিক দুর্বলতা সামলে নিয়ে সন্ধ্যার মধ্যেই তিনি আবার সহযোদ্ধাদের মাঝে রাজপথে ফিরবেন।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিজেপির নেতা-কর্মীরা। বুধবার (২২ জুলাই) রাতে আন্দোলন তীব্র রূপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। যদিও দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করা হলে আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল ছোড়ে, যার জবাবেই তারা পদক্ষেপ নিতে বাধ্য হন।
পুলিশের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে একে নৃশংসতা হিসেবে আখ্যা দিয়েছেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশি হামলা চালিয়ে এই ন্যায়সংগত আন্দোলন দমানো যাবে না। আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় প্রতিবাদ আরও জোরালো হচ্ছে এবং তা দ্রুত পুরো ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানালেন টুইঙ্কেল খান্না