সকালে উঠে নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সকালে উঠে নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি ঘরের কাজ সামলাতে আমাকে পুরুষ পূর্বসূরিদের চেয়ে সম্ভবত তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় করতে হয়। সকালে আমি গোসল করি, নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া তাকাইচি পার্লামেন্টে বলেন, দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি ঘরের কাজ সামলাতে আমাকে পুরুষ পূর্বসূরিদের চেয়ে সম্ভবত তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় করতে হয়। সকালে আমি গোসল করি, নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই। এর পাশাপাশি সাজগোজও করতে হয়।

তিনি বলেন, আমি কাজ পাগল। রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমাই। কখনো কখনো রাত তিনটায়ও কর্মীদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করি।

জাপানে এখনো নারী ও পুরুষের জন্য প্রচলিত সামাজিক ভূমিকা বেশ প্রতিষ্ঠিত। দেশটির রাজনীতিতেও নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে সীমিত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ নিম্নকক্ষ নির্বাচনে মোট ৪৬৫টি আসনের বিপরীতে নারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন মাত্র ৬৮ জন।

ক্ষমতাসীন জোটের এক সদস্য যখন তাকাইচির কাছে পার্লামেন্টের অধিবেশনে দীর্ঘ সময় উপস্থিত থাকার প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তোলেন, তখন আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রীর সময় ব্যবস্থাপনার বিষয়টি।

জাপানে প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের দিনের ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত পার্লামেন্টে কাটানো অস্বাভাবিক নয়। এ সময় তাদের বিরোধী দলের আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়, পাশাপাশি অধিবেশনে উপস্থিত থাকতে হয়।

জাপান ইনোভেশন পার্টির আইনপ্রণেতা ফুমিতা ফুজিতা বলেন, ২০২২ সালে জাপানের প্রধানমন্ত্রী ৭২ দিন পার্লামেন্টের অধিবেশনে অংশ নিয়েছিলাম। তুলনামূলকভাবে, একই সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই সংখ্যা ছিল ৫০ দিন এবং জার্মানির চ্যান্সেলরের ক্ষেত্রে ১৩ দিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এতো দীর্ঘ সময় অধিবেশনে ব্যয় করার বিষয়টি আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

/এসবি/