বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

সিটিজেন ডেস্ক

ভারতের জনবহুল এলাকা ও রাস্তা থেকে সব বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা এখন জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ২০২৫ সালের নভেম্বরে দেওয়া নির্দেশ সংশোধনের পিটিশন খারিজ করে হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সের মতো জনসাধারণের স্থানে থাকা বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, বেওয়ারিশ কুকুরের দ্বারা ছোট শিশুদের আহত হওয়া, বৃদ্ধদের ওপর হামলা এবং বিদেশি পর্যটকদের আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে এসেছে।
রায়ে বলা হয়েছে, কুকুরগুলোকে শুধু টিকা ও বন্ধ্যাকরণ করে আগের জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। সেগুলোকে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনে হারের পর পুরোনো পেশায় মমতা