শিরোনাম

আগামী বছরের প্রথমদিকে ভারত সফর করতে পারেন ট্রাম্প: রুবিও

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আগামী বছরের প্রথমদিকে ভারত সফর করতে পারেন ট্রাম্প: রুবিও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আগামী বছরের প্রথমদিকে ভারত সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এতে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র-ভারত-একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে আর এর আলোকে আগামী বছরের প্রথমদিকে দেশটি সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত কয়েক মাস ধরে ট্রাম্পের সফরের জন্য ওয়াশিংটনের ওপর চাপ সষ্টি করে আসছে, যা জাপান ও অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করে আয়োজিত একটি বৈঠকের অংশ হতে পারে। গত সপ্তাহে ফ্রান্সে জি৭ গ্রুপের শীষর্ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন ট্রাম্প জানিয়েছিলেন, তাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করছে যুক্তরাষ্ট্র। আমরা এটি সম্পন্ন করার একদম শেষ পর্যায়ে আছি আর এটি খুবই ইতিবাচক।

ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করার পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে। রাশিয়ার তেল কেনার জন্য নয়া দিল্লির বিরুদ্ধে শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর ওই শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। আবার একই সময় ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করে তোলে ওয়াশিংটন।

/এসবি/