আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালত আগের শুল্ক ব্যবস্থা বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নতুন এই সিদ্ধান্ত জানান।
শনিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক বাতিল করে দেন। আদালতের মতে, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল।
আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প বিশ্বের সব দেশের আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে আরও কয়েক ঘণ্টা পর সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না (যতক্ষণ না আমি ক্ষমতায় এসেছি!)। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নতুন এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে।
এর আগে গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় বিশ্বের সব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ওই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যায় বলে সংশ্লিষ্টরা জানান।
সূত্র: দ্য গার্ডিয়ান