সৌদি পোশাকে তরবারি নাচে তাক লাগালো চীনা রোবট

সিজেডএন ডেস্ক

সৌদি ঐতিহ্যবাহী পোশাক থোব আর ঘুতরা গায়ে, হাতে আনুষ্ঠানিক তরবারি। তালের সঙ্গে সঙ্গে নিখুঁত ভঙ্গিতে চলছে পা আর মাথা। দূর থেকে দেখলে মনে হবে দক্ষ কোনো নৃত্যশিল্পী দল পারফর্ম করছে। তবে কাছে গেলেই চমকে উঠতে হয়, কারণ এ নৃত্যশিল্পীরা কোনো মানুষ নন, একেবারে রক্তে-মাংসের কেউ নন- চীনে তৈরি হিউম্যানয়েড রোবট।
তাদের এ তাক লাগানো সমন্বিত নড়াচড়া মন্ত্রমুগ্ধ করে রেখেছে উপস্থিত অতিথিদের। সম্প্রতি চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিয়াদে অবস্থিত চীনা দূতাবাসের এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন অভিনব দৃশ্য দেখা গেছে, যার ভিডিও এখন ইন্টারনেটের বেশ ভাইরাল।
এ আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ অনেকে। চীনা রাষ্ট্রদূত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটগুলোর নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি জানান, চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দূতাবাসের আয়োজিত সংবর্ধনায় চীনে তৈরি এসব রোবট ‘আরদাহ’ পরিবেশন করেছে।
রোবটগুলোর এ পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মনে গভীর ছাপ ফেলেছে। ভিডিওতে দেখা গেছে, ঐতিহ্যবাহী ঢোলের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে নিখুঁত ছন্দে নড়াচড়া করছে, একসঙ্গে ঘুরছে আর মাথা নত করছে। তাদের নিখুঁত ভারসাম্য আর চোখের পলকে গতি বদলানোর কায়দা উপস্থিত সবার নজর কাড়ে।
সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ‘আরদাহ’। সাধারণত পুরুষদের একটি দল তরবারি হাতে বাদ্যযন্ত্র ও কবিতার ছন্দের সঙ্গে সমন্বয় করে এ নৃত্য পরিবেশন করে থাকে।
রোবটদের এই পরিবেশনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রোবটগুলোর মসৃণ ও সমন্বিত নড়াচড়ার প্রশংসা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, প্রযুক্তিনির্ভর এই পরিবেশনা ‘আরদাহ’র সাংস্কৃতিক অর্থ ও চেতনাকে কতটা ধারণ করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে হিউম্যানয়েড রোবটিক্সের দুনিয়ায় নিজেদের আধিপত্য ও অগ্রগতি বেশ ভালোভাবেই জানান দিচ্ছে চীন। শুধু নাচ বা গানই নয়, খেলাধুলা থেকে শুরু করে নানা জটিল কাজকর্মেও চিনা রোবটদের পারদর্শিতা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াদে দূতাবাসের অনুষ্ঠান যেন সেই প্রযুক্তিগত উৎকর্ষের আরেকটি অনন্য উদাহরণ।

আমার কারণেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প