শিরোনাম

উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে আবারও বন্যার সতর্কবার্তা চীনের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উপচে পড়ছে নতুন হ্রদ, নেপালে আবারও বন্যার সতর্কবার্তা চীনের
প্রায় ২০ লাখ ঘনমিটার পানি ধারণ করা হ্রদটি ইতোমধ্যেই উপচে পড়ছে। ছবি: সিসিটিভি

আকস্মিক ঢল ও পাহাড় ধসের পরই নেপাল সীমান্তে আবারও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। দুই পাহাড়ি নদীর সংযোগস্থলে ধসে পড়া পলি আর পাথরের কারণে সেখানে সৃষ্টি হয়েছে বিশাল এক ‘ব্যারিয়ার লেক’ বা কৃত্রিম হ্রদ। হ্রদটি ইতোমধ্যে উপচে পড়তে শুরু করেছে। ঢলের পানি আরও বাড়লে এটি ভেঙে আবারও বন্যা হতে পারে বলে সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ।

চীন ক্যাবল টেলিভিশনের (সিসিটিভি) বরাত দিয়ে চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত এখানে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আগামী তিন দিনে এতে আরও ৩০ লাখ ঘনমিটার পানি যোগ হতে পারে। ফলে পানির প্রচণ্ড চাপে অবরুদ্ধ এ বাঁধ ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তিব্বত থেকে নেমে আসা ছোছেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংগমস্থলের ঠিক কাছেই এই বিপজ্জনক হ্রদটির সৃষ্টি। নদী দুটি তিব্বত থেকে নেপালে প্রবেশ করে মূলত ‘ভোটেকোশী’ নামে বয়ে গেছে, যা বিখ্যাত ত্রিশূলী নদীর প্রধান শাখা। বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের রাসুওয়া জেলায় ভোটেকোশী নদীতেই হঠাৎ এক শক্তিশালী বন্যা আঘাত হানে। মুহূর্তের মধ্যে তিমুরে ও স্যাফ্রুবেসি এলাকায় সড়ক, সেতু ও ঘরবাড়ি ভেঙে তছনছ করে সে জলস্রোত ধাবিত হয় ত্রিশূলী নদীর দিকে। ওই আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি এখনো মানুষ নিখোঁজ রয়েছেন শত শত মানুষ।

সূত্র: কাঠমাণ্ডু পোস্ট

/এমএকে/

বিষয়:

নেপাল