কারামুক্ত হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৯: ০৪

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি: রয়টার্স
থাইল্যান্ডের রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা আট মাস কারাভোগের পর অবশেষে প্যারোলে মুক্তি পেয়েছেন। সোমবার (১১ মে) ব্যাংককের ক্লং প্রিম কারাগার থেকে ৭৬ বছর বয়সী এই নেতা বের হয়ে আসার সময় তাকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে ভিড় জমান শত শত সমর্থক ও রাজনৈতিক সহকর্মী। দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে ২০২৩ সালে দেশে ফেরার পর থেকে তিনি রাষ্ট্রীয় সাজার অধীনে ছিলেন।
কারাগার থেকে বের হওয়ার সময় থাকসিনের পরনে ছিল সাদা শার্ট ও নীল প্যান্ট। হাস্যোজ্জ্বল থাকসিনকে সেখানে আবেগঘন পরিবেশে স্বাগত জানান তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ব্যবসায়িক স্বার্থে পদের অপব্যবহার এবং রাষ্ট্রীয় লটারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে থাকসিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এসব অভিযোগে তাকে শুরুতে আট বছরের কারাদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে রাজকীয় ক্ষমায় তার সাজার মেয়াদ কমিয়ে এক বছর করা হয়।
সাজা ভোগের শুরুতে শারীরিক অসুস্থতার কারণে তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে রাখা হয়েছিল, যদিও পরে তাকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বার্ধক্যজনিত কারণ এবং কারাগারে ইতিবাচক আচরণের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে কারা কর্তৃপক্ষ তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে। তবে মুক্তি পেলেও শর্ত অনুযায়ী আগামী চার মাস তাকে প্রশাসনের কঠোর নজরদারির আওতায় থাকতে হবে বলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স

/এমএকে/

থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত