এখনও ইরানের সঙ্গে চুক্তি সম্ভব: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সিটিজেন ডেস্ক

ইসলামাবাদে ২১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক আলোচনা চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। জেডি ভ্যান্স মনে করেন ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব, তবে তেহরান নিজেদের কূটনৈতিক প্রভাব বা লেভারেজ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে।
পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার বিষয়ে তেহরানের অনীহাই মূলত এ অচলাবস্থার প্রধান কারণ। জেডি ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারও উপস্থিত ছিলেন।
প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা মতে, জেডি ভ্যান্স মনে করেন ইরানের সঙ্গে একটি চুক্তি এখনো সম্ভব, তবে তেহরান নিজেদের কূটনৈতিক প্রভাব বা লেভারেজ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বিস্তৃত শান্তি কাঠামো গঠন এবং কোনো ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দুই পক্ষ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগের বিষয়টি ছাড়া অন্য প্রায় সব বিষয়েই তারা সমঝোতার কাছাকাছি পৌঁছেছিলেন।
সূত্র: বিবিসি