শিরোনাম

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩
ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা

ভেনিজুয়েলায় গত মাসে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এ দুর্যোগে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন। শনিবার (১১ জুলাই) ভেনিজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সরকারের সর্বশেষ আনুষ্ঠানিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

রদ্রিগেজ জানান, এ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে এখনো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তবে পরিস্থিতি মোকাবিলায় বৃহৎ পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। সরকারি প্রতিবেদন অনুসারে, দুর্যোগ পরবর্তী সময়ে এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে এবং সফলভাবে ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় দেশটিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে, যার মধ্যে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। বর্তমানে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত ৯৪টি অস্থায়ী শিবিরে ১৮ হাজার ৪৩৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন, অপরদিকে ১৭ হাজার ৯০৭ জন মানুষ তাদের স্থায়ী বাসস্থান হারিয়েছেন।

ত্রাণ ও চিকিৎসা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, দুর্গতদের মাঝে কর্মকর্তারা ইতোমধ্যে ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্য ও ১ কোটি ৬৬ লক্ষ লিটারের বেশি পানি বিতরণ করেছেন। একই সঙ্গে ৩১ হাজার ১৯৩ জন রোগীকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিশাল এই মানবিক ও উদ্ধার কার্যক্রমে ভেনিজুয়েলার ৩১ হাজার ৮৩৭ জন কর্মী এবং ৩০ হাজার ১৯৭ জন স্বেচ্ছাসেবক মাঠে সক্রিয় রয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ও তৎপরতা বেগবান করতে ২ হাজার ৪২২ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীও বর্তমানে দেশটিতে কাজ করে যাচ্ছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/