শিরোনাম

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ন্যাটো সম্মেলনে ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ন্যাটো সম্মেলনে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সম্প্রতি কঠোর সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্রয়োজন হলে আরও হামলা চালানো হতে পারে।

বুধবার (৮ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগের রাতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আরও সামরিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিল, কিন্তু তাতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থারও কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, তিনি আর তেহরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে আগ্রহী নন।

ইরানের রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে কড়া ভাষায় সমালোচনা করে তিনি দাবি করেন, দেশটির বর্তমান প্রশাসনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

ট্রাম্পের এসব মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জটিল পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে।

সূত্র: এনবিসি নিউজ

/এমআর/