চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ তৈরির ঘোষণা ট্রাম্পের

সিজেডএন ডেস্ক

মহাকাশ গবেষণায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবার নতুন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সামরিক ও বেসামরিক- দুই খাতের জনবলকে বিশেষ প্রশিক্ষণ দিতে দেশে একটি ‘স্পেস একাডেমি’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, বিখ্যাত মার্কিন সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘ওয়েস্ট পয়েন্ট’-এর আদলেই তৈরি করা হবে নতুন প্রতিষ্ঠানটি।
টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার (২৮ আগস্ট) এ একাডেমি তৈরির লক্ষ্যে এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি এক বিশাল ঘটনা। এটি ইউএস স্পেস ফোর্স এবং নাসা- উভয়ের পাশাপাশি বেসামরিক মহাকাশ শিল্পেও সেবা দেবে। দেশ সেরা প্রতিভাদের আকৃষ্ট করবে, প্রশিক্ষণ দেবে এবং যোগ্য করে তুলবে।
বক্তব্যে মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা ‘ইউএস স্পেস ফোর্স’-এর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলা ও ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে বাহিনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ইউএস স্পেস একাডেমি কোন রাজ্যে বা নির্দিষ্ট কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ অনুষ্ঠানে ট্রাম্প এপ্রিলে চাঁদের কক্ষপথ ঘুরে আসা নাসার ‘আর্টেমিস ২’ মিশনের নভোচারীদের হাতে ‘কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার’ তুলে দেন। প্রথম চন্দ্র অভিযানের পাঁচ দশকেরও বেশি সময় পর, চলতি দশক শেষ হওয়ার আগেই আবারও চাঁদে মানুষ পাঠানোর তীব্র প্রতিযোগিতায় মেতেছে যুক্তরাষ্ট্র ও চীন। এ মেগা প্রতিযোগিতার প্রেক্ষাপটেই সম্প্রতি মহাকাশ অনুসন্ধানের এক ‘স্বর্ণযুগ’ সূচনার ঘোষণা দেন ট্রাম্প। এর আওতায় রকেট উৎক্ষেপণের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চাঁদ ও মঙ্গলে মিশন জোরদার করার বড় পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের।
সূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে দক্ষিণ কোরিয়া