আবাসিক এলাকায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আবাসিক এলাকায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিধ্বস্ত হওয়ার পর আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি

যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানে প্রশিক্ষণ চলাকালে আবাসিক এলাকায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই সেটির চালক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সিএনএন ও এবিসি নিউজের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

টেক্সাস সামরিক বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মিশিগানের আলপেনায় একটি ন্যাশনাল গার্ড ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ চালার সময় গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পাইলটের অবস্থা স্থিতিশীল। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি। কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির আঘাতে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে। টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

দুর্ঘটনার পর কেমিক্যাল বা বিপজ্জনক রাসায়নিক ছড়ানোর আশঙ্কায় এলাকাটির এক মাইল ব্যাসার্ধের সকল বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়। তবে উদ্ধার কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে সেই উদ্ধার ও উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা, বিমানটি সোজা নিচের দিকে নেমে যায় এবং বিকট বিস্ফোরণের পর কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এর আগে রঙিন প্যারাশুট ও পাইলটকে নিচে নেমে আসতে দেখা যায়।

সূত্র: সিএনএন, এনবিসি নিউজ

/জেএইচ/