বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ভুগছেন তীব্র ব্যথায়

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তার শরীরে ক্যানসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছেন ছেলে হান্টার বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যানসার এখন তার বাবার হাড়সহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে। ফলে তিনি তীব্র শারীরিক যন্ত্রণা ও মারাত্মক দুর্বলতায় ভুগছেন।
হান্টার বলেন, ক্যানসারের আকস্মিক বিস্তারে তিনি (জো বাইডেন) শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও প্রায় অক্ষম হয়ে পড়েছেন। তাকে এমন কষ্টকর অবস্থায় দেখা পরিবারের সবার জন্যই অত্যন্ত হৃদয়বিদারক। বাইডেন সাধারণত নিজের শারীরিক কষ্ট মুখ ফুটে প্রকাশ করেন না উল্লেখ করে হান্টার আক্ষেপ করেন। তিনি জানান, তার বাবা যদি যন্ত্রণার কথা একটু বেশি প্রকাশ করতেন বা অভিযোগ করতেন তবে হয়তো ভালো হতো। কারণ ভেতরের পরিস্থিতি সত্যিই অত্যন্ত গুরুতর।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ৮৩ বছর বয়সী জো বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার চার মাসের কম সময়ের মধ্যে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। এর আগে প্রেসিডেন্ট পদে থাকাকালেই তার শারীরিক অবস্থার অবনতির তথ্য স্ত্রী জিল বাইডেন ও হোয়াইট হাউজের উপদেষ্টারা লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনি বিতর্কে পিছিয়ে পড়া এবং পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহারের পর এসব সমালোচনা আরও জোরালো হয়ে ওঠে।
তবে শারীরিক এ অসুস্থতা ও তীব্র যন্ত্রণার মধ্যেও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে এলে জো বাইডেন এখনো কথা বলছেন বলে জানান তার ছেলে। এদিকে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই সাবেক এই প্রেসিডেন্টের স্মৃতিকথামূলক বই ‘আমেরিকা, প্রমিজ মি’ প্রকাশিত হতে যাচ্ছে।
সূত্র: বিবিসি

ট্রাম্পের সাবেক আইনজীবী টড ব্লাঞ্চই যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল