আরাঘচিসহ ইরানি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানি প্রতিনিধি দলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এ প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ছিলেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতা গড়ে তুলতে মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি অর্জিত হয়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপক্ষের আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই এ কঠোর পদক্ষেপ নেয় ওয়াশিংটন।
বিষয়টি নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানি প্রতিনিধি দলকে বের করে দেন। তারা অতিরিক্ত সময় অবস্থান করে তাদের উপস্থিতি অবাঞ্ছিত করে তুলেছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়েছে, তাই তাদের চলে যাওয়ার সময় হয়েছিল।’
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘সোমবার সকালে হোয়াইট হাউজ মনে করেছিল, ইরানের সঙ্গে আলোচনায় দিনের পরের দিকে হয়তো অগ্রগতি হবে, কিন্তু বিকালে পরিষ্কার হয়ে যায় আলোচনা স্থবির হয়ে গেছে।’ এর পরেই সোমবার সন্ধ্যায় জাতিসংঘের মার্কিন মিশনকে রুবিও নির্দেশ দেন, যাতে দ্রুত ইরানি মিশনকে জানিয়ে দেওয়া হয় আরাঘচির প্রতিনিধি দল যেন যেকোনো মূল্যে নিউইয়র্ক ছাড়ে।
এর কয়েক ঘণ্টা পরই আরাঘচিসহ ইরানি প্রতিনিধিদল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় এবং স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দোহাগামী একটি ফ্লাইট ধরে বলে জানান ওই মার্কিন কর্মকর্তা।
যদিও আরেকটি সূত্র জানিয়েছে, আরাঘচির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সোমবার রাতের মধ্যে তেহরানে ফেরার কথা ছিল, তবুও মার্কিন প্রশাসনের এ বহিষ্কারের নির্দেশ বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এদিকে আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে কাতারের মধ্যস্থতাকারীরা তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে এখনও দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র: অ্যাক্সিওস

‘নরকে ব্যয়বহুল অভিযান’, ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর ট্রাম্প