থাইল্যান্ডে নোঙর করছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

সিজেডএন ডেস্ক
-CznNewsLab-286973.jpg)
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী মোতায়েন ও কর্মীদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় থাইল্যান্ডে নোঙর করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
এতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাধারণত মার্কিন নৌবাহিনীর মিশন বা মোতায়েন ৬ থেকে ৯ মাসের জন্য হয়ে থাকে। তবে কোনো যুদ্ধ বা সংঘাতকালীন পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানো হয়। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সৈন্যবাহী রণতরী আব্রাহাম লিংকন দীর্ঘ সমুদ্রযাত্রার পর বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে অবস্থান করবে।
থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেনাসদস্যদের বিশ্রাম, বিনোদন এবং প্রয়োজনীয় রসদ বা জ্বালানি সংগ্রহের অংশ হিসেবে পূর্ব থাইল্যান্ডে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে। এই সময়ে কোনো যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে না। তবে নিরাপত্তার স্বার্থে তারা কোনো সুনির্দিষ্ট তারিখ বা সাথে থাকা তিনটি যুদ্ধজাহাজের নাম প্রকাশ করেনি।
এক বিবৃতিতে থাই নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, এই বিরতি নিয়মিত বন্দর সফর; যার মূল উদ্দেশ্য সেনাসদস্যদের মানসিক ও শারীরিক বিশ্রাম এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ব্যাংককে অবস্থিত মার্কিন দূতাবাস।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল ইউএসএস আব্রাহাম লিংকন। পরবর্তীতে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযানে অংশ নিতে এই রণতরীকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়।
চলতি মাসে সামরিক সংবাদ বিষয়ক দুই সংবাদমাধ্যম নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপস এই রণতরীর সৈন্যদের বিধ্বস্ত দশা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়, রণতরী আব্রাহাম লিংকনের নাবিকদের আত্মহত্যার চেষ্টা এবং মনোবল কমে যাওয়ার ঘটনা ঘটেছে।
তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, জাহাজের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

মস্কোতে মার্কিন সামরিক বিমানের রহস্যজনক অবতরণ