ট্রাম্পের ছেলেকে হত্যার ছক সম্পূর্ণ মিথ্যা: ইরানের নিরাপত্তা প্রধান

সিজেডএন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার ছক কষার খবরকে পুরোপুরি বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই। লেবাননভিত্তিক আল মানার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যারনকে নিশানা করার তথ্যটি ‘সম্পূর্ণ মিথ্যা’।
সোমবার (২৪ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র ৩ নম্বর চ্যানেলে বিশেষ একটি ভিডিও প্রচারিত হয়। ‘ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কীভাবে হত্যা করা উচিত?’- এমন বিতর্কিত শিরোনামের ওই তিন মিনিটের ভিডিওটিতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ বছর বয়সী ব্যারনের ওপর কড়া নজর রাখা হচ্ছে। এতে ওয়াশিংটনে তার বাসভবন, বিশ্ববিদ্যালয়, দৈনন্দিন যাতায়াতের পথ এবং সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বলয়ের খুঁটিনাটি তুলে ধরা হয়। এমনকি ব্যারন ট্রাম্পকে হত্যার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের কথা বলা হয়। কিন্তু এ অর্থ কে বা কারা দেবে তা স্পষ্ট করা হয়নি।
ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত মিডিয়ায় এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, তারা ভিডিওটির ব্যাপারে অবগত এবং যেকোনো সম্ভাব্য হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ভিডিওটি বাস্তবভিত্তিক কোনো হামলার ছক নয়, বরং ট্রাম্প ও তার পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টির লক্ষ্যে চালানো ইরানি মিডিয়ার একটি প্রোপাগান্ডা কৌশল। মাত্র এক মাস আগেই ব্যারনের মা ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জড়িয়ে প্রায় একই ধরনের ভিডিও প্রকাশ করেছিল আইআরজিসির সঙ্গে যুক্ত তাসনিম নিউজ এজেন্সি। নতুন এই ভিডিওটি সেই মনস্তাত্ত্বিক লড়াইয়েরই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স

ট্রাম্পের ছেলেকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা, তদন্তে সিক্রেট সার্ভিস