শিরোনাম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
এডিস মশা

এবারও বর্ষাকাল শুরু হতেই বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশের ৫৮টি জেলায় ছড়িয়েছে ভাইরাসজনিত এ জ্বর। এতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন রোগী।

বুধবার (১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বুধবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী।

এতে বলা হয়েছে, একই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ১৬১ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৯ জন নারী।

/এসবি/