শিরোনাম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার সাতজন। গত ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১০ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ২৮ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৪৯ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৫২৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এসবি/