হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪ জনে। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকায় একজন আর বাকি তিনজন সিলেটে মারা গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আরও ৬৯৯ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩১ হাজার ২৮ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ২৪৯ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট মোট ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৯৫ হাজার ৫২৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু