হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ১০৪৬

হামের প্রাদুর্ভাবে মৃত্যু বেড়ে ১০৪৬
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৬ শিশুর। হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০০টি শিশু। অর্থাৎ চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৬ শিশু মারা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৬১শিশু। এছাড়া হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৮২। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪১ শিশু। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।

হামের প্রাদুর্ভাব: একদিনে আরও ৮ শিশুর মৃত্যু